রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিগ ব্যাশে বাংলাদেশের রিশাদ হোসেন
ক্রীড়া প্রতিবেদকঃ
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম   (ভিজিট : ২৬৬)
X

 অস্ট্রেলিয়ার আলোচিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। তিনি বেশ কদিন যাবৎই ক্রিকেটের মহল্লায় আলোড়ন-দ্যুতি ছড়িয়েছেন। কয়েক মাস আগেই কানাডার গ্লোবাল টি২০ তে খেলে এসেছেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে আলো ছড়ান তিনি। তার এই পারফরম্যান্সই নজর কেড়েছে ক্রিকেটবিশ্বের। তাই তো সাকিব আল হাসানের পর কোন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে নাম লেখালেন। প্রথম ২০১৪ সালে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলেন সাকিব, পরের মৌসুমে খেলেন মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে। 

 রোববার (০১ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে বিগ ব্যাশের প্লেয়ারস ড্রাফট। প্রথমদিনই বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেনসে নাম লেখেছেন বাংলাদেশের এই লেগস্পিনার। সিডনিতে অনুষ্ঠিত রোববারের ড্রাফটের ২৮ নম্বর ডাকে বাংলাদেশের এই তারকাকে দলে ভেড়ায় দুই বারের রানারআপ দলটি। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে বিগ ব্যাশের ১৪তম আসর। তাই আগামী আসরের জন্য বাংলাদেশের এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে তারা।

 তবে শোনা যাচ্ছে রিশাদ কেবল ছয় থেকে নয়টি ম্যাচ খেলতে পারেন হোবার্ট হারিকেনসের হয়ে। সুযোগ থাকলে ফাইনালেও দেখা যেতে পারে এই লেগ স্পিনারকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। কোচ হিসেবে রয়েছেন জেফ ভন। 
সাবেক এই কিংবদন্তি ক্রিকেটারদের অধীনে খেলার জন্য মুখিয়ে আছেন রিশাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেলে বিগ ব্যাশের আগামী মৌসুমে কিছু ম্যাচ হলেও খেলতে চান তিনি। একটা ‘কিন্তু’ যদিও আছে। যেটি বললেন রিশাদ নিজেই, ‘ওই সময় আমাদের বিপিএল ও ওয়েস্ট ইন্ডিজ সফর থাকার কথা। এর মধ্যে যদি সুযোগ হয়, তাহলে নিশ্চয়ই বিগ ব্যাশে খেলতে চাইব।’ 

এ বছরের ১৫ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিগ ব্যাশ শেষ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় হওয়ার কথা। এর আগে নভেম্বরেই বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। জাতীয় দল ও বিপিএলের ব্যস্ততায় রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কি না, সেই প্রশ্নটা তাই থাকছেই। এখন বিপিএলের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করছে বিগ ব্যাশে মুখিয়ে থাকা রিশাদ হোসেনের। 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছেন রিশাদ। ২২ বছর বয়সী এই লেগ স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত বছরের মার্চে। এখন পর্যন্ত ২৪ ম্যাচ খেলে ২৯ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়া ৩ ওয়ানডে খেলে পেয়েছেন একটি উইকেট।

হোবার্ট হারিকেন্স স্কোয়াড:  
হেড অব স্ট্র্যাটেজি: রিকি পন্টিং
কোচ: জেফ ভন
চুক্তিবদ্ধ খেলোয়াড়: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডেরমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।

আ. দৈ. /কাশেম/ মাহী





Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝