রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্যারিবিয়ানদের কাছে সিরিজ হার বাংলাদেশের; যা বললেন অধিনায়ক মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম  আপডেট: ১১.১২.২০২৪ ৬:০৬ পিএম  (ভিজিট : ১৯৯)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

ওয়ানডে ফরম্যাটেই বিগত ১ দশক ধরেসেরা ছন্দে ছিলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যটাও ছিল দারুণ। বিগত ১০ বছর ধরে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে দ্বিপাক্ষিক সিরিজ হারেনি বাংলাদেশ। এমনকি সব ফরম্যাট মিলিয়ে টানা ১১ ম্যাচ ছিল অপরাজিত। 

দুই বছর আগেও ক্যারিবিয়ানদের তাদেরই মাঠে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ। কিন্তু মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বে টানা দুই ওয়ানডে হেরে এবারে সিরিজই বিসর্জন দিয়ে এসেছে তারা। প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছুটা আশার আলো দেখালেও, দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ছিল যাচ্ছেতাই। ম্যাচের এক পর্যায়ে দলীয় ১০০ রান পেরুবার আগেই ৬ উইকেট হারায় টাইগাররা। 

ম্যাচের শেষে অধিনায়ক মিরাজও কাঠগড়ায় তুলেছেন ব্যাটারদের। এমন পিচে ৩০০ রান করা উচিত ছিল বলে মন্তব্য বাংলাদেশ অধিনায়কের, ‘৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

ব্যাটিং বিপর্যয়ের মাঝেও রেকর্ড গড়লেন রিয়াদ-সাকিব

মিরাজ নিজেও অকপটে স্বীকার করে নিলেন বড় জুটি না থাকার কথা, ‘মাঝের ওভারগুলোয় আমরা ভালো ব্যাটিং করিনি। কোনো জুটি হয়নি, একের পর এক উইকেট পড়েছে। মাহমুদউল্লাহ ও সাকিব (তানজিম) ভালো খেলেছে তবে ভুলটা আমাদেরই।  ৪ উইকেট পড়ে যাওয়ার পরও ভেবেছিলাম ঘুরে দাঁড়ানো সম্ভব। আমাদের স্কোর যথেষ্ট ছিল না, ৩০০ রানের বেশি করা দরকার ছিল।’

তবে মিরাজ বোলারদের কোনো দায় দেননি, বরং প্রশংসাই করলেন, ‘প্রথম ১০ ওভারে আমরা দারুণ বোলিং করেছি, বিশেষ করে আমাদের সেরা বোলার রানা। এই উইকেটে এই স্কোর ডিফেন্ড করা বোলারদের জন্য খুব কঠিন।’

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচ। 




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝