রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
৪১২ রানের ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চে জিতল ঢাকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৭ পিএম   (ভিজিট : ১৯০)
X

দুই তরুণ ব্যাটার জিসান আলম ও আরিফুল ইসলামের বাউন্ডারি-বৃষ্টিতে পর্দা উঠলো টি-টোয়েন্টি ফরম্যাটে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগের। জিসানের ৫২ বলে সেঞ্চুরিকে ম্লান করে দিয়ে আরিফুলের ৪৬ বলে ৯৪ রানের ইনিংসে জয় দিয়ে আসর শুরু করলো ঢাকা।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান করে সিলেট। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন শুভাগত হোম।

জয়ের জন্য শেষ ওভারে ১২ রান দরকার ছিল ঢাকার। আর শেষ বলে সমীকরণ ছিল ৫ রান। ফলে জিততে হলে ছক্কা হাঁকাতেই হতো স্ট্রাইকে থাকা শুভাগতকে। বোলার তোফায়েল আহমেদকে লং অফ দিয়ে ছক্কা হাঁকিয়েই দলের জয় নিশ্চিত করেন শুভাগত।

ঢাকার হয়ে আরিফুল ৪৬ বলে ৯৪ রান, ওপেনার আশিকুর রহমান ১৪ বলে ১৭ রান এবং ১৮ বলে ২৭ রান নেন আরাফাত সানি। অপরাজিত থাকা উইকেটকিপার ব্যাটার মাহিদুল হাসান অঙ্কন ২৩ বলে ৩০ ও শুভাগত ১৮ বলে ৩১ রান করেন।

এর আগে, জিসানের ঝোড়ো সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে সিলেট। জিসান ছাড়া অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ১৭ বলে ৩০ এবং ১৭ বলে ২৯ রান করেন তৌফিক খান তুষার।

আ. দৈ/ আফরোজা 


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝