রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৬:২৮ পিএম  আপডেট: ০৯.১২.২০২৪ ৬:৩৩ পিএম  (ভিজিট : ২২৮)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ পাকিস্তান থেকে শুরু হওয়া বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ ট্রফিটি আসছে বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশে অবস্থান করবে।

চ্যাম্পিয়নস ট্রফি বিশ্বভ্রমণের শুরু হয়েছিল পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। এরপর ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আফগানিস্তানে ছিল ট্রফিটি।

এবার শুরু হচ্ছে ট্রফির বাংলাদেশ সফর, যা দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করবে।

আগামীকাল, ১০ ডিসেম্বর, ট্রফিটি কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শিত হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত সেখানে সাধারণ মানুষ ট্রফিটি দেখতে পারবেন। এরপর ঢাকায় ফিরে ১২ ডিসেম্বর বসুন্ধরা সিটি শপিং মলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনের জন্য রাখা হবে।

১৩ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত ট্রফিটি থাকবে।

বাংলাদেশ সফর শেষে ট্রফিটি ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং তারপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড হয়ে ১৫ জানুয়ারি ভারতে পৌঁছাবে।




আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝