রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিরূপ আবহাওয়ার কারণে স্থগিত লিভারপুল-এভারটন ম্যাচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৬ পিএম  আপডেট: ০৭.১২.২০২৪ ৬:৫২ পিএম  (ভিজিট : ২১৭)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে লিভারপুল ও এভারটনের ম্যাচটি। উভয় ক্লাবই ম্যাচ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রিমিয়ার লিগে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে লিভারপুল জানিয়েছে, ‘আমরা নিশ্চিত করতে পারি যে আজ গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এভারটন জানিয়েছে, আজ গুডিসন পার্কে বিরূপ আবহাওয়ার কারণে মার্সিসাইড ডার্বির ম্যাচটি স্থগিত করা হয়েছে। 

লিভারপুল-এভারটন ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়নশিপে কার্ডিফ-ওয়াটফোর্ড এবং প্লেমাউথ-অক্সফোর্ডের ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। এ ছাড়া স্থগিত করা হয়েছে লিগ ওয়ানে ব্রিস্টল রোভার্স এবং বোল্টন ওয়ান্ডারার্সের ম্যাচও।



আ. দৈ./ সাধ


Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝