রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুনিয়ার লাঞ্চনাময় পরিস্থিতি থেকে বাঁচতে রাসুল (সা.) যে দোয়া করতেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৮:২৫ পিএম   (ভিজিট : ৫৬৭)
X

পার্থিব জীবনে মানুষ অনেক কাজের উদ্যোগ নেয়। তবে সবকিছু সম্পন্ন করতে পারে না। অনেকে কাজের শুরুতে প্রশংসা কুড়ালেও শেষ পর্যায়ে এসে বিতাড়িত হয়ে থাকেন। তাই এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রক্ষা পেতে রাসুল (সা.) একটি ছোট অথচ অর্থবহ দোয়া শিখিয়েছেন।

তা পড়লে মুমিনের অন্তর যেমন প্রশান্ত হবে তেমনি বৃদ্ধি পাবে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস। দোয়াটি হলো- 
اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ

উচ্চারণ : আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজইদ দুনিয়া ওয়া আজিবিল আখিরাহ।

অর্থ : হে আল্লাহ, আপনি আমাদের সব বিষয়ের শেষ মুহূর্তকে সুন্দর করুন। এবং আমাদেরকে দুনিয়ার লাঞ্চনা ও আখিরাতের আজাব থেকে আশ্রয় দিন।

হাদিস : বুসরু বিন আরতায়াহ (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়া পড়তেন। (মুসনাদে আহমদ, হাদিস নং : ১৭৬২৮) 

আ.দৈ/ সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝