রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী রোনালদো?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:৩২ পিএম   (ভিজিট : ১৭৭)
ছবি: অনলাইন
X

ছবি: অনলাইন

সৌদি আরবের ফুটবল ক্লাব আল নাসেরের হয়ে খেলার পর থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে বেশ কিছু গুজব শোনা যাচ্ছে। এর মধ্যে অন্যতম, তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি। তবে এই ‘গুজব’ নিয়ে ধোঁয়াশা তৈরি করেছেন আল নাসরের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে। খবর সামা টিভির।


আরব টিভিতে একটি ইন্টারভিউতে কথা বলতে গিয়ে আবদুল্লাহ দীর্ঘদিন ধরে চলা গুজব সম্পর্কে নিশ্চিত করেছেন যে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী এবং তিনি ইসলাম ধর্মের রীতিনীতি ও সৌদি আরবের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করছেন। 


আব্দুল্লাহ বলেন, রোনালদো সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন। ইতোমধ্যে মাঠে গোল করার পর সিজদা করেছেন তিনি এবং সবসময় খেলোয়াড়দের প্রার্থনা করতে এবং ইসলামিক ধর্মীয় রীতি অনুসরণ করতে উৎসাহিত করেন রোনালদো।


সাবেক সৌদি আন্তর্জাতিক ফুটবলার আরও জানিয়েছেন, এই তারকা (রোনালদো) ফুটবলার অনুশীলনের সময় যখন আযান শোনা যায়, তখন কোচের কাছে অনুরোধ করেন যে সেশনটি সাময়িকভাবে থামিয়ে যেন তার সতীর্থরা প্রার্থনা করতে পারেন।


আবদুল্লাহ জানান, প্রথমদিকে, আমি রোনালদোর কাছাকাছি ছিলাম; কারণ তিনি দেশের সংস্কৃতি, ক্লাব বা অন্যান্য বিষয় সম্পর্কে পরিচিত ছিলেন না। তিনি আগ্রহী ছিলেন এবং প্রায়ই আমাকে কিছু বিষয়ে প্রশ্ন করতেন।
সাবেক গোলকিপার তবে এটি নিশ্চিত করেছেন যে, রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসেবে তার প্রতিশ্রুতি তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।


আ. দৈ./ সাধ



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝