রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইসিসির ম্যাচসেরার তালিকায় শারমিন সুপ্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৬১)
X


আইরিশ সিরিজ দিয়ে অনেকদিন পর ওডিআই দলে ফিরেছিলেন বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। দেড় বছর পর দলের হয়ে খেলতে নামা সুপ্তা এবার আইসিসির নভেম্বর মাসে মেয়েদের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেন। 
আজ অফিসিয়াল ওয়েবসাইটে পুরুষ ও নারী দুই বিভাগের নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে মাস সেরার এই দৌড়ে সুপ্তার সঙ্গে লড়াই করছেন দক্ষিণ আফ্রিকার নাদিন ডি ক্লার্ক ও ইংলিশ ক্রিকেটার ড্যানি ওয়েট-হজ। আয়ারল্যান্ডের মেয়েদের বিপক্ষে নভেম্বরে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে সুপ্তার সংগ্রহ ১৩৯ রান। গড় ৬৯.৫০, স্ট্রাইক রেট ৯১.৪৪। প্রথম ম্যাচে মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া হয় সুপ্তার। তার ৯৬ রানে ভর করে বাংলাদেশ করে ২৫২ রান। পরের ম্যাচে রান তাড়ায় নেমে সুপ্তা করেন ৪৩ রান। সিরিজের তৃতীয় ম্যাচেও ব্যাট হাতে দারুণ ঝলক দেখান তিনি। তবে ম্যাচটি ডিসেম্বরের ২ তারিখে অনুষ্ঠিত হওয়ায় ৭২ রানের ইনিংসটি থাকে হিসাবের বাইরে। 
নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৬৩.২১ গড়ে ১৪২ রান করেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট। একই সিরিজে ৪ উইকেট নিয়ে ৮০ রান করেন  দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী অলরাউন্ডার ডি ক্লার্কও সেই তালিকায় রয়েছে।

আ.দৈ/এমএমএস 



Advertisement
Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝