মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিসিএসে মৌখিক পরীক্ষা ১০০ নম্বর করার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৭ পিএম   (ভিজিট : ২৯৯)
X

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ এর পরিবর্তে ১০০ নম্বর করার সিদ্ধান্ত হয়েছে। 

বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। অন্যান্য সরকারি, আধা সরকারি, ব্যাংক ও বীমার চাকরির আবেদন ফি ২০০ টাকার বেশি নেয়া যাবে না। 

আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। 

এর আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ও ভাইভার নম্বর কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলা হয়েছিল। আর ভাইভা নম্বর ২০০ থেকে ১০০ করার প্রস্তাব করা হয়।


আ.দৈ/এআর/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝