রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারাবন্দি সাবেকমন্ত্রী আনিসুল-ইনু-মেনন -পলকসহ ৯ জন নতুন করে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:৪০ পিএম  আপডেট: ০৪.১২.২০২৪ ৫:৪৫ পিএম  (ভিজিট : ১৯৬)
X

শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর তিন থানার পৃথক ৫ মামলায়  গ্রেফতার দেখিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আজ বুধবার (৪ ডিসেম্বর) কারবন্দি সাবেক ওই মন্ত্রীদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তাদের    আবেদনের প্রেক্ষিতে কারবন্দি সাবেক এসব মন্ত্রীদের গ্রেফতার দেখান। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের গ্রেফতার  দেখানোর পর কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেফতার দেখানো অন্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়াইবুর রহমান।

২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ২০১৫ সালে খালেদা জিয়ার উপর রাজধানীর শাহবাগ থানা এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ডিএমপির পল্টন থানার রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝