মজলুমের পক্ষে জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: ডা. শফিক
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর দেওয়া বিবেক অনুযায়ী, যেখানেই জুলুম ও নির্যাতন, সেখানেই মজলুমের পক্ষে আমাদের অবস্থান থাকবে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।
পোস্টে জামায়াত আমির লিখেন, মজলুম ব্যক্তি কোন দেশের, তিনি কোন ধর্মের অনুসারী কিংবা তার মুখের ভাষা কী- এগুলো বিবেচ্য বিষয় নয়। বিষয় হলো, তিনি বা তারা মজলুম।
এসময় মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে এ ব্যাপারে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও জানান বিরোধীদলীয় নেতা। এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ১৪ হাজার রিয়্যাকশন পড়েছে।
আ. দৈ./ একে




















