বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
সঞ্চয় থেকে জনকল্যাণে বিনিয়োগ, ঢাকায় বসছে সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ৩)
X

ব্যাংকে জমা থাকা সঞ্চয়, পেনশন ও বিমা তহবিল এবং প্রবাসীদের পাঠানো অর্থকে মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে ঢাকায় বসছে বিনিয়োগ সম্মেলন ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট দিবস ২০২৬’। ন্যাশনাল অ্যাডভাইজরি বোর্ড (ন্যাব) আগামী ২ ও ৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের মাল্টিপারপাস হলে এ সম্মেলনের আয়োজন করছে।

এবারের প্রতিপাদ্য ‘মোবিলাইজিং ডোমেস্টিক ক্যাপিটাল’ বা দেশীয় পুঁজির কার্যকর ব্যবহার। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ন্যাব। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের অভ্যন্তরীণ পুঁজিকে সামাজিক ও পরিবেশগত কল্যাণে বিনিয়োগের মাধ্যমে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আলোচনা এবং নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করাই এ সম্মেলনের লক্ষ্য।
ন্যাব বাংলাদেশের সিইও ফরহাদুর রেজা বলেন, “বাংলাদেশ যখন উচ্চ-মধ্যম আয়ের দেশে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন আগামী বছরগুলোতে সহজ শর্তের বৈদেশিক সহায়তার ওপর নির্ভরতা কমে আসবে। ফলে দেশের নিজস্ব পুঁজির কার্যকর ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।”

তিনি বলেন, “দেশের বিপুল পরিমাণ ব্যক্তিগত সঞ্চয়, ব্যাংকিং খাতের সম্পদ, পেনশন ও বিমা তহবিল, ইসলামী আর্থিক প্রতিষ্ঠান এবং প্রবাসীদের পাঠানো অর্থকে এমন বিনিয়োগে কাজে লাগানোর সুযোগ রয়েছে, যা একদিকে আর্থিক মুনাফা নিশ্চিত করবে, অন্যদিকে পরিমাপযোগ্য সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব তৈরি করবে।”

দুদিনের সম্মেলনে দেশীয় বিনিয়োগের সম্ভাবনা, ঝুঁকিপুঁজি, বেসরকারি বিনিয়োগ, বিনিয়োগের স্বচ্ছতা ও প্রভাব পরিমাপ এবং ইমপ্যাক্ট অর্থনীতিতে সরকারের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

এতে ইমপ্যাক্ট স্টার্টআপ ও উদ্যোক্তারা নিজেদের উদ্যোগ তুলে ধরার সুযোগ পাবেন। এ ছাড়া ‘মোবাইল চেঞ্জ অ্যাওয়ার্ড’ দেওয়া এবং ইমপ্যাক্ট অর্থনীতির জন্য অর্থায়ন সংগ্রহে আঞ্চলিক পর্যায়ের আলোচনা হবে।

যে ব্যবসায় মুনাফা অর্জনের পাশাপাশি মানুষের জীবন ও পরিবেশেরও উপকার হয়, সেটিই ইমপ্যাক্ট খাতের উদ্যোগ। ইমপ্যাক্ট খাতে বিশেষ অবদান রাখা স্থানীয় ব্যক্তিদের ‘ইমপ্যাক্ট ইনভেস্টর’ হিসেবে স্বীকৃতি দেবে ন্যাব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাকশনএইডের প্রতিনিধি জায়েদ আল ইব্রাহিম এবং বিল্ড বাংলাদেশের পরিচালক ইদা কাউসার।

সম্মেলনের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জিএসজি ইমপ্যাক্ট, জিএসজি জাপান, বিল্ড বাংলাদেশ, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড, ব্র্যাক, ইউসিবি ব্যাংক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝