সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
নীলফামারী জেলা সোনালী ব্যাংকে দুদকের অভিযান
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ১১:০১ পিএম  (ভিজিট : ১)
X

নীলফামারী জেলা সোনালী ব্যাংক পিএলসির কিশোরগঞ্জ শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের স্বাক্ষরিত চেক, জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য কাগজপত্র সংগ্রহ করে তাঁদের নামে অতিরিক্ত ঋণ উত্তোলনের মাধ্যমে প্রায় ১ কোটি টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর কর্তৃক অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

আজ সোমবার (৯ নভেম্বর) গণমাধ্যমকে দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক মো. আকতার উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আজ অভিযানকালে ব্যাংক থেকে অভিযোগসংশ্লিষ্ট ঋণের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি, অভিযোগের বিষয়ে ব্যাংকের বর্তমান শাখা ব্যবস্থাপক ও কয়েকজন গ্রাহককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, একই অভিযোগের বিষয়ে ইতিপূর্বে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করেছে।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র ও পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

আ. দৈ,/একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝