সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
নগদের সাবেক প্রশাসক মোতাসিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম   (ভিজিট : ০)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নগদ লিমিটেডের সাবেক প্রশাসক মো. মোতাসিম বিল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ নভেম্বর) দুদকের পক্ষ থেকে করা আবেদনটি আমলে নিয়ে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত অভিযুক্তকে দেশত্যাগে  নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে বলা হয়, পারস্পরিক যোগসাজশে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নগদ লিমিটেডের অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, অভিযোগসংশ্লিষ্ট মো. মোতাসিম বিল্লাহ বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে মোতাসিম বিল্লাহর বিদেশ গমন রহিত করার আবেদন জানায় দুদক। একই সঙ্গে আদালতের আদেশ কার্যকর করতে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আবেদন করা হয়। 

২৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদন করেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝