টাগবোট ক্রয়ে দুর্নীতি, অনিয়ম রাষ্ট্রীয় অর্থ অপচয়
চট্টগ্রাম বন্দরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুইটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (প্রতিটি ৫০০০ বিএইচপি/৭০ টন বোলার্ড পুল) টাগবোট ক্রয়ে দুর্নীতি, অনিয়ম এবং রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয় -১ থেকে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেন। গণমাধ্যমকে এই তথ্য জানান দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
তিনি আরো জানান, অভিযানকালে দুদক টিমের সদস্যগণ চট্টগ্রাম বন্দরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে বর্ণিত প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করেন। একই সাথে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।
সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে টিমের পক্ষ থেকে সুপারিশসহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন।
আ. দৈ./ একে




















