বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
রেলওয়ের ১১ ক্যাটাগরির এমসিকিউ পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ২৬২)
X

পিএসসি'র (সরকারি কর্ম কমিশন) অধীনে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে পিএসসি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেলওয়ের দশম গ্রেডের ৫১৬টি উপ-সহকারী প্রকৌশলী পদের এমসিকিউ লিখিত পরীক্ষা গত ৫ জুলাই অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা বাতিল করা হয়েছে। এ পরীক্ষা আগামী বছরের মার্চে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

গত ৫ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) দুজন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রেলওয়ের এই নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়ে তদন্ত কমিটিও গঠন করেছিল পিএসসি। সে সময় এই নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চাকরিপ্রার্থীরা।

এর আগে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশের একটি বেসরকারি টেলিভিশন প্রতিবেদন প্রকাশ করে। সেখানে পিএসসির কর্মকর্তারা প্রশ্নপত্র ফাঁসে জড়িত বলে অভিযোগ করা হয়েছিল।

রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য ২০১৯ ও ২০২৩ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট ১১ ক্যাটাগরির উপ-সহকারী প্রকৌশলী পদে ৫১৬ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। পরে প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাসের অভিযোগ ওঠে।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
চাকরি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝