বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
দুদকে ডিজি পদে মোরশেদ আলম ও সাত কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
আবুল কাশেম
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ১০:৫৫ পিএম  (ভিজিট : ২)
X

অবশেষে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সততা, আন্তরিকতা, দক্ষতা, নিষ্ঠা, সাহসীকতা, প্রয়োজনীয় যোগ্যতা এবং বলতে গেলে অনেকটা ক্লিন ইমেজের বিষয়টি মূল্যায়নের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানিলন্ডারিং শাখার পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। একই সাথে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে দুদকের সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তবে দুদকে  উক্ত দুই পদেই পদোন্নতি পাবার যোগ্য আরো বেশ কয়জন কর্মকর্তা আছেন বলে জানা যায়।

এদিকে আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো: মহিউদ্দিন জাহাঙ্গীর স্বাক্ষরে জারি করা পৃথক প্রজ্ঞাপনে একজন মহাপরিচালক (ডিজি) এবং সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

একই সাথে আরো উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।   জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরিচালক মোহাম্মদ মোরশেদ আলমকে জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে থেকে গ্রেড-৩ এ পদোন্নতি প্রদান করা হয়েছে। একই ভাবে  সাত কর্মকর্তাকে  'জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে 'পরিচালক' পদে পদোন্নতি প্রদান করেছে।

জানা যায়, দুদকের নিজস্ব জনবলের মধ্যে পরিচালক  থেকে পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন মোহাম্মদ মোরশেদ আলম। এরআগে নিজস্ব জনবল হিসেবে আরো ৬ জন মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলম সপ্তম কর্মকর্তা যিনি মহাপরিচালক হয়েছেন। 

এর আগে নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী ও সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছিলেন। মোহাম্মদ মোরশেদ আলমও ওই একই ব্যাচের অর্থাৎ ১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে তিনি নিয়োগ পেয়েছিলেন।

এদিকে আজ বৃহস্পতিবার  দুদকে 'জাতীয় বেতন স্কেল, ২০২৬-এর ৫ম গ্রেডে 'পরিচালক' পদে পদোন্নতি প্রাপ্ত সাত কর্মকর্তার বিষয়ে অনেক যাচাই বাছাই করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । পরে তাদেরকে পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করেছেন। দুদকে পরিচালকের ১৫টি পদ শূণ্য রয়েছে। 
 
পদোন্নতি প্রাপ্ত সাত পরিচালকগণ হলেন; 
এ এস এম সাজ্জাদ হোসেন, প্রধান কার্যালয়ে এতদিন পরিচালক (ব্যাংক) হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। একইভাবে ঢাকায় বিভাগীয় কার্যালয়ে এতদিন মোঃ মাসুদুর রহমান, পরিচালক হিসেবে চলতি দায়িত্বে ছিলেন।

এছাড়া দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত বাকী পাঁচজনকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পাঁচজন পরিচালক হলেন; মোছাঃ সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ নাজমুচ্ছায়াদাত এবং মো: ফয়সাল।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝