বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শাজাহান খানের পরিবারের সম্পদের নথিপত্র তলব দুদকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব, এফডিআর, জমি কেনাবেচার দলিলসহ ব্যক্তিগত নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলার তদন্তের অংশ হিসেবে সম্প্রতি দুদকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও ভূমি নিবন্ধন কার্যালয়ে পৃথক চিঠি পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলামের সই করা একাধিক তলবি চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে। 

চিঠিতে বিভিন্ন ব্যাংকের কাছে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের এফডিআর হিসাব, হিসাব খোলার ফরম, টিআইএন এবংটার্গো ফর্মসহ সংশ্লিষ্ট আর্থিক নথি চাওয়া হয়েছে। এছাড়া হিসাব খোলার দিন থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের বিস্তারিত বিবরণ ও অন্যান্য রেকর্ডও দিতে বলা হয়েছে। ব্যাংকে জমা অর্থের পরিমাণ, লেনদেনের ধরন এবং অর্থের উৎস যাচাই করতেই এ পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।

অন্যদিকে, সম্পদের অনুসন্ধানে মাদারীপুর সদর, কালকিনি, রাজৈর ও ভাঙ্গা এলাকার ১৯টি জমির দলিলের সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক। পাশাপাশি জমির দাগ ও পরিমাণ, ক্রয়ের তারিখ, দলিলের মূল্য, নিবন্ধিত মূল্য এবং ক্রেতার নামসহ বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে।

দলিলের ঘোষিত ও নিবন্ধিত মূল্যের মধ্যে কোনো পার্থক্য আছে কি না এবং জমি কেনার অর্থের সঙ্গে আয়ের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসব নথি চাওয়া হয়েছে।

এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য শাজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ও খন্দকার আবদুল মান্নান নামে আরেক ব্যক্তিকে যথাক্রমে ৮ ও ১১ নভেম্বর হাজির হতে পৃথক নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত দিনে তারা দুদকে হাজির হননি বলে জানা গেছে।
এর আগে ২০২৪ সালের আগস্টে শাজাহান খানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি ২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শাজাহান খান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়।

প্রথম মামলায় শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। 

দ্বিতীয় মামলায় শাজাহান খান ও তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ ১৯ হাজার ৮৪৬ টাকার এবং তৃতীয় মামলায় শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৯ সালে তিনি নৌ-পরিবহন মন্ত্রীর দায়িত্ব পান এবং ২০১৩ সালের নির্বাচনকালীন মন্ত্রিসভায় নৌপরিবহন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিশেষ সংবাদ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝