রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুয়া গুজব ছড়ানো থেকে বিরত থাকতে বলল ‘স্বপ্ন’
প্রকাশ: রোববার, ১ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৮৬)
X


সম্প্রতি দেশের অন্যতম সুপারশপ স্বপ্ন-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভুয়া গুজব ছড়িয়ে দিয়েছে একদল কুচক্রী মহল। সেই মহল এক ফেসবুক পোস্টে লিখেছেন যে, ইসকনকে টাকা দেয় ‘স্বপ্ন’ সুপারশপ এবং আরও একটি প্রতিষ্ঠান। এই বিষয়টি স্বপ্ন কর্তৃপক্ষের নজরে আসার পর এই অপপ্রচারের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ২৯/১১/২০২৪ তারিখে একটি জিডি দায়ের করা হয়। জিডি নং- ১৭৭৫।একই সাথে আরও আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়। আইনি সহায়তা নেওয়ার পর এই পোস্টটি মুছে ফেলেন তারা ।

স্বপ্ন'র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, এই ধরনের ভুয়া গুজব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্বপ্ন একটি মানবিক ব্র্যান্ড এবং দেশীয় প্রতিষ্ঠান। গ্রাহকদের ভালোবাসা নিয়ে স্বপ্ন সামনে এগিয়ে যাচ্ছে। স্বপ্ন'র সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে কিছু চক্র, তাদের সতর্ক করছি আমরা। সামনে এমন অনাকাঙ্ক্ষিত কিছু আমরা দেখবো না বলেও আশা করছি। এরপরও কিছু সামনে আসলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি উপযুক্ত শাস্তিরও ব্যবস্থা করা হবে।

সেই সাথে আরও জানাতে চাই যে, স্বপ্ন এসিআই গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং সম্মানিত গ্রুপ চেয়ারম্যান আনিস-উদ-দৌলার হাতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান দেশে হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। ক্রেতা সাধারণকে অনুরোধ করব, এ ধরনের একেবারেই মিথ্যা, ভিত্তিহীন এবং মনগড়া বক্তব্যে কান না দিয়ে আমাদের পাশে থাকুন।
উল্লেখ্য, স্বপ্ন গণমানুষের প্রতিষ্ঠান। মানুষের জীবনযাত্রাকে সহজ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বপ্ন তার ক্রেতাসাধারণের জীবনকে স্বস্তিময় করতে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আমাদের অনেক উদ্যোগই দারুণভাবে সম্মানিত ক্রেতাসাধারণের ভালোবাসা ও সমর্থন পেয়েছে। স্বপ্নের এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কতিপয় অসাধু চক্র শতভাগ ভিত্তিহীন আর মিথ্যা প্রোপাগান্ডামূলক এ পোস্টটি করেছে যা কেবল স্বপ্নই নয়, স্বপ্নের বিশাল ক্রেতাসাধারণের সাথেও এক প্রকার প্রতারণার শামিল। বিজ্ঞপ্তি

আজ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝