মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
আইনে পুলিশের 'কাউকে হত্যা করার অধিকার আছে', তবে সরকার তা চায় না, বলছেন তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৫)
X

বর্তমান সরকার অন্য সরকারের মত বলপ্রয়োগ করে কাউকে দমনের চেষ্টা করবে না। যদি প্রেক্ষাপট তৈরি হয় তাহলে আইনি অধিকারের মধ্যেই পুলিশের “কাউকে হত্যা করার অধিকার আছে” বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকার ওভাবে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

কিশোর গ্যাংয়ের মত তরুণরা পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে রয়েছে, এক্ষেত্রে সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল না কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে মি. রহমান এই মন্তব্য করেন। তিনি জানান, দেশে কোন অস্থিরতা বা অস্থিতিশীলতা তৈরি হলে সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে তার একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে।

“এই বাংলাদেশের পুলিশ আর কখনো শেখ হাসিনার পুলিশের মত হবে না” বলে মন্তব্য করেন তিনি। পরিস্থিতি তৈরি হলে কাউকে হত্যা করার মতো আইনি অধিকার পুলিশের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। “এরমধ্যে সোশাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন, কোথাও কোথাও ডিসপ্রপোরশনেট বলপ্রয়োগের মতো ঘটনা ঘটেছে। আমি সরকারে থেকেই কথাটা বলছি। পুলিশ বলপ্রয়োগ করার আইনি অধিকার আছে।” তবে বর্তমান সরকার অন্য সরকারের মত বলপ্রয়োগ করে কাউকে দমনের চেষ্টা করবে না বলেও মন্তব্য করেন মি. রহমান।

“পুলিশ আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে যদি সেই ধরনের প্রেক্ষাপট তৈরি হয় আইনি অধিকারের মধ্যে। যে কথাটা বারবার বলছি সেটা আইনের প্রক্রিয়ার মধ্যে এবং প্রপোরশনেট বলপ্রয়োগের মাধ্যমে। ফলে যে কথাটা বলতে চেয়েছি, আগে যেভাবে এগুলো দমন করার চেষ্টা করা হয়েছে এই সরকার সেটা ওভাবে চাইছে না,” বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, ''আমরা এটা (বিক্ষোভ দমন) এমনভাবে করতে চাই যাতে জনগণের ওপরে খুব কম ক্ষয়ক্ষতি হয়, খুব কম সমস্যা হয়, সেভাবেই করতে চাই। আমি আশা করি খুব অল্প সময়ের মধ্যে এটা (পোশাক শ্রমিকদের আন্দোলন) শেষ হবে কারণ প্রাথমিকভাবে রিয়েল শ্রমিকরা মাঠে নেমেছিলেন, কারণ তাদের কিছু ন্যায্য দাবি ছিল।''

তথ্য উপদেষ্টা আরো বলেন, ''এখন যেহেতু কমিশন তৈরি হয়েছে, আমরা আশা করি তাদের আমরা বোঝাতে পারবো। তারা যদি আর মাঠে না নামেন, তখন অন্য যে কেউ মাঠে নেমে এই কাজটা করা সহজ হয় না। নিয়মটা কী, একটা প্রেক্ষাপট তৈরি করতে হয়। গার্মেন্টস কর্মীরা নেমেছেন মাঠে, তাদের ভেতরে থেকে কেউ কাজটা করছে। তারা না নামলে এই সমস্যা হবে না।''


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝