মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
মিরপুরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ৪)
X

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গত কয়েকদিন ধরে চলা বিক্ষোভের সূত্র ধরে আজ মঙ্গলবারও ঢাকার মিরপুরে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

টেলিভিশন চ্যানেলগুলোয় পরিস্থিতি সরাসরি দেখানো হচ্ছে। এসব লাইভে দেখা যায়, মঙ্গলবার সকালে মিরপুরের বিভিন্ন গার্মেন্টে কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। সকাল পৌনে ১১টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে এবং আশেপাশের গলিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করলে মেইন রোড থেকে গলিতে গিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বেলা ১২টার দিকে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুঁড়লে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। এ সময় মিরপুর-১১ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ।

আইন-শৃঙ্খলা ব্যাপক সংখ্যক বাহিনীর সদস্যদের মিরপুরে অবস্থান নিতে দেখা গেছে। প্রধান সড়ক থেকে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে চেষ্টা করলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

একপর্যায়ে মিরপুর ১১ থেকে সরে গিয়ে শ্রমিকরা কালশী মোড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তারা সেখানে যেতে পারেনি। তবে আশেপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ঢিল-পাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষোভকারীরা।

মিরপুর ১০ থেকে ১২ পর্যন্ত এবং কালশীর প্রধান সড়কে যান চলাচল যাতে ব্যাহত না হয় সেই চেষ্টা করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝