মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আবার অবরোধ, আটকা বহু যানবাহন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম  আপডেট: ০৩.১১.২০২৬ ৫:১৬ পিএম  (ভিজিট : ১)
X

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা আবারো ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকরা বেরিয়ে এসে শিবু মার্কেট এলাকায় অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে জলকামান ও এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিল। এরপর আজ নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রমই চলছিল।

যদি বিকেলে শ্রমিকেরা আবার সড়কে নেমে আসায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।


আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝