মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
মানবাধিকার ও শান্তি বিষয়ক সংসদীয় ককাস গঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৬)
X

মানবাধিকার রক্ষা, শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করার লক্ষে জাতীয় সংসদের স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী মানবাধিকার ও শান্তি সংক্রান্ত বিষয়ে একটি সংসদীয় ককাস গঠন করা হয়েছে। আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নবগঠিত সংসদীয় ককাসের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ককাসের কার্যপরিধি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেয়ারপারসন হিসেবে মনোনীত হয়েছেন সংসদ সদস্য ফাহিমা নাসরিন। ককাসে অন্তর্ভুক্ত সংসদ সদস্যরা হলেন— মোসাম্মৎ তাহসিনা রুশদীর, হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমদ বিন কাসেম, মুহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরাত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম এবং আন্না মিনজ। 


প্রসঙ্গত, সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সমন্বয় জোরদার করতে ১০ সদস্যের এই বিশেষ ককাস গঠন করা হয়।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝