মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
রক্ত ও কর্নিয়া সংগ্রহে স্বাবলম্বী হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ০২.১১.২০২৬ ৬:৩৭ পিএম  (ভিজিট : ১১)
X

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহে বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এ জন্য স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করতে হবে। যাতে রক্তের অভাবে একজন মানুষকেও প্রাণ হারাতে না হয়।

সোমবার (২ নভেম্বর) জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে বাংলদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরো উৎসাহিত করতে হবে। রক্ত দিলে শরীরের ক্ষতি হয় এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। একজনের দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। জরুরি প্রয়োজনে যেন রক্তের সংকট তৈরি না হয়, সে জন্য পর্যাপ্ত রক্ত সংগ্রহ ও মজুতের ব্যবস্থা রাখতে হবে।

তিনি বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা বা বাহক শনাক্তকরণের বিষয়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা দেবে।

অনুষ্ঠানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সাঈদ মেহেবুব উল কাদির বলেন, ১৯৭৮ সালের ২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবসের কর্মসূচি শুরু হয়। স্বেচ্ছায় রক্তদান আন্দোলন ৪৮ বছর পার করলেও ১৯৮৪ সালে শুরু হওয়া মরণোত্তর চক্ষুদান কর্মসূচি এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। দেশে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০টি কর্নিয়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার ৫০০টি প্রতিস্থাপন করা হয়েছে। চলতি বছর কর্নিয়া দাতার সংখ্যা ছিল মাত্র ১২ জন।

তিনি জানান, আগে নেপাল থেকে কর্নিয়া সংগ্রহের সুযোগ থাকলেও এখন তা বন্ধ রয়েছে। ফলে কর্নিয়ার জন্য যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার ওপর নির্ভর করতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দেশে মরণোত্তর চক্ষুদান বাড়ানো এবং কর্নিয়া সংগ্রহ ও সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সন্ধানীসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কার্যক্রমের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রম এগিয়ে নিতে সরকার সহযোগিতা করবে।


আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝