রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহী বাস খালে পড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ২৯২)
X

রাজধানীর বনশ্রীতে আলিফ নামের একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়ে গেছে। এতে তিনজন আহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার  (৩০ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, গতকাল (শনিবার) সন্ধ্যা ৫টা ৪২ মিনিটের দিকে বনশ্রীর মেরাদিয়া এলাকায় আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ পরিচালনা করছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দৌলত খান জানান, সন্ধ্যা ৬টার দিকে আলিফ নামের একটি বাস উল্টে খালে পড়ে যায়। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। গাড়িটি উদ্ধার কাজ চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আ. দৈ. /কাশেম/ শাহীন



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝