বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সিলেটে পূজামণ্ডপে গান গাওয়ার অপরাধে পুলিশের এএসআই ক্লোজড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৭:২১ পিএম  আপডেট: ২১.১০.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিট : ৭)
X

পুলিশের  সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুক মুসলমান হয়ে অতিরিক্ত যোগ্যতা দেখাতে গিয়ে সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ফেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইলেন। আর এই অপরাধে তাকে গেয়ে ক্লোজড হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সই করা এক আদেশে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়। অভিযুক্ত এএসআই উদয়ন ফারুক এসএমপি জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এসময় পূজা উদযাপন পরিষদের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পুলিশের ইউনিফর্ম পরেই গান পরিবেশন করেন তিনি।

তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, ‌‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে এএসআই উদয়ন ফারুককে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য জালালাবাদ থানার সহকারী কমিশনারকে (এসি) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝