মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে হচ্ছে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সন্ধ্যায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।তিনি বলেন, মন্ত্রণালয়টির নাম পরিবর্তন করে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ করার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ও নাম পরিবর্তনের প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল।
বর্তমান মন্ত্রিসভায় প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় মন্ত্রণালয়টির নাম পরিবর্তনের পরবর্তী দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার পথ সুগম হলো।
আ.দৈ/আরএস




















