পুরাতন বাণিজ্য মেলার মাঠে স্থানান্তর হচ্ছে সচিবালয়, অনুমোদন মন্ত্রিসভায়
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শেরেবাংলা নগরে ৩১ দশমিক ৫১ একর জায়গাজুড়ে সচিবালয়ের নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। সেখানে ১২ তলাবিশিষ্ট ১৪টি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবনগুলোর মোট আয়তন হবে প্রায় ৩২ লাখ বর্গফুট।
তিনি জানান, ২০২৯ সালের মধ্যে নতুন স্থানে সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আবদুল গনি রোড থেকে সচিবালয় স্থানান্তরের আলোচনা দীর্ঘদিনের। সাম্প্রতিক সময়ে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সচিবালয়ের বর্তমান স্থানে নিম্ন আদালতের কার্যক্রম চালুর প্রস্তাবও রয়েছে।
আ.দৈ/আরএস




















