বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
স্কুল ভবন ধস পাকিস্তানে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:২৭ পিএম  আপডেট: ১৫.১০.২০২৬ ২:৩১ পিএম  (ভিজিট : ৬)
X

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত এক নারী শিক্ষক ও ২০ জন শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির একটি গণমাধ্যমকে লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র ২০ শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন, যাদের মধ্যে ১৮ জন ছেলে শিক্ষার্থী ও দুজন মেয়ে শিক্ষার্থী ছিল। নিহত শিক্ষার্থীরা সবাই ৭ থেকে ১২ বছর বয়সী ছিল বলে জানা গেছে।

হাসপাতালের ওই মুখপাত্র আরও জানান, এ ঘটনায় আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই ওই হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির জানিয়েছেন, আল খাইর স্কুলের ছাদ ধসে পড়েছে। এতে করে ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী চাপা পড়ে। ঘটনার সময় স্কুলটিতে ক্লাস চলছিল।

ডেপুটি কমিশনারের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কার্যক্রম চলমান।

এর আগে, লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র জানিয়েছিলেন, দুর্ঘটনার পর স্কুলটির ১৭ শিক্ষার্থীকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। তাদের সবার বয়স ছিল ১৩ বছর বা তার কম। এরপর আরও ১৭ জন আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

শিক্ষিকা ও শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম। এ ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, এই অবুঝ শিশুদের মূল্যবান জীবন হারানো খুবই বেদনাদায়ক এক ট্র্যাজেডি।

আদৈ/একে



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝