রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
হুতিদের হামলায় রিয়াদ বিমানবন্দর বন্ধ,ঢাকায় ভোগান্তিতে যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:১৭ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৭:২২ পিএম  (ভিজিট : ১)
X

হুতিদের শক্তিশালী ক্ষেপনাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ঢাকায় ৮টি ফ্লাইটের প্রায় তিন হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

আজ রোববার (১১ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি রয়েছে। এসব ফ্লাইটের যাত্রীরা সূচি পরিবর্তন ও ভ্রমণসংক্রান্ত অনিশ্চয়তার মুখে আছেন।

ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইট রয়েছে। গত শনিবার অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দুটি ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান। যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধও জানানো হয়।

আজ রোববার বিমান জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে যাত্রীদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এদিকে, রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শুধু বাংলাদেশি এয়ারলাইন্স নয়, সৌদি আরবের সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটও প্রভাবিত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া হিসাবে চারটি এয়ারলাইন্সের মোট আটটি ফ্লাইটের দুই হাজার ৯৫১ জন যাত্রী এই পরিস্থিতির আওতায় রয়েছেন।

ফ্লাইটগুলোর নতুন সময়সূচি, যাত্রীদের ভ্রমণ ব্যবস্থাপনা এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর পরবর্তী ঘোষণার ওপর নির্ভর করছে পরিস্থিতির অগ্রগতি। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝