বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে পোস্টাল ভোট চালু করতে চায় নেপাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ০)
X

পোস্টাল ভোটিং চালুর ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নেপাল। এ জন্য বাংলাদেশের কাছ থেকে কারিগরি সহায়তাও চেয়েছেন দেশটির নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা।

বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাজীব সুব্বা বলেন, নেপালেও পোস্টাল ভোটিং চালু করতে চায় নির্বাচন কমিশন। বিশেষ করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী নাগরিকদের নির্বাচনী প্রক্রিয়ার আওতায় আনাই তাঁদের লক্ষ্য।

তিনি বলেন, বাংলাদেশের কাছ থেকে কারিগরি সহায়তা পেলে নেপাল সম্মানিত বোধ করবে। তবে পোস্টাল ভোটিং চালুর ক্ষেত্রে ভোটারদের সচেতনতা তৈরি করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তাঁরা।

নেপালের নির্বাচন কমিশনার জানান, দেশটিতে প্রবাসী ভোটারের সংখ্যা প্রায় ২ থেকে ৪ কোটি। তাঁদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ভোটিং চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ বাংলাদেশের নির্বাচন কমিশনারদের সঙ্গে রাজীব সুব্বার নেতৃত্বে ছয় সদস্যের নেপালি প্রতিনিধি দল বৈঠক করে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝