কড়াইল বস্তিতে মুদি দোকানে মিলল ১১০০ ইয়াবা, গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক

কড়াইল বস্তিতে কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির হোসেনের মুদি দোকানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর বনানী থানাধীন এরশাদ মাঠ, কড়াইল বস্তি, টি অ্যান্ড টি কলোনি, ওয়ার্ড-২০, বনানী, ঢাকাস্থ মোঃ আরিফ হোসেন এর ‘‘আরিফ জেনারেল স্টোর’’ নামীয় পূর্বমুখী সেমিপাকা ০১(এক) কক্ষ বিশিষ্ট মুদি দোকান তল্লাশী করে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশের বিভিন্ন মানের মুদ্রা-১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকা মাত্র সহ ০১(এক) জন আসামীকে গ্রেফতার করা হয় এবং ০১ (এক) জন আসামী পলাতক রয়েছে ।
অদ্য ০৬/১০/২০২৬ খ্রি: তারিখে জনাব মোঃ হাসান মারুফ, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সার্বিক দিকনির্দেশনায় এবং জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর নেতৃত্বে একটি টিম ঢাকা মহানগরীর বনানী থানাধীন এরশাদ মাঠ, কড়াইল, টি অ্যান্ড টি কলোনি, ওয়ার্ড-২০, বনানী, ঢাকাস্থ মোঃ আরিফ হোসেন এর ‘‘আরিফ জেনারেল স্টোর’’ নামীয় পূর্বমুখী সেমিপাকা ০১(এক) কক্ষ বিশিষ্ট মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে নিম্নবর্ণিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য :
১। ইয়াবা ট্যাবলেট-১,১০০ পিস।
২। নগদ অর্থ-১,৯০,০০০/-(এক লক্ষ নব্বই হাজার) টাকা মাত্র।
৩। মোবাইলফোন-০১টি।
৪। ভাংগা তালা-০২টি।
আসামীর তথ্যঃ
০১। মোঃ আরিফ হোসেন (২৬), গ্রেফতার।
০২। মনির হোসেন (৪৪), পলাতক।
উল্লেখ্য যে, কুখ্যাত মাদক ব্যবসায়ী পলাতক আসামি মনির হোসেনের নামে ডিএমপির বিভিন্ন থানায় ৩ টি মাদক মামলা রয়েছে। মনির হোসেন কড়াইল বস্তি এলাকার বিভিন্ন স্পট দখল করে ইয়াবা ও হেরোইন বিক্রি করে এবং ঢাকার বিভিন্ন মদের ওয়্যারহাউজ থেকে মদ সংগ্রহ করে বিভিন্ন বাসা বাড়িতে সরবরাহ করে থাকে। এছাড়াও বর্ডার দিয়ে ভারতীয় মদ চোরাচালানের সাথে জড়িত আছে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) মোতাবেক জনাব মোঃ এমদাদুল হক খাঁন , পরিদর্শক, গুলশান সার্কেল বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আ.দৈ/আরএস




















