ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া নির্দেশনায় আইভ্যাক জানায়, সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতা অনুযায়ী পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে।
স্লট পাওয়া সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে।
তবে একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ থাকছে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিত তারিখের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।
আ.দৈ/আরএস




















