মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
১০ এয়ারবাস উড়োজাহাজ কিনতে বুধবার চুক্তি করবে বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ০)
X

বহর সম্প্রসারণ ও ভবিষ্যৎ উড়োজাহাজ পরিবহন পরিকল্পনার অংশ হিসেবে ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার বিমানের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে। চুক্তি সই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিমানের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালুর সুযোগ তৈরি হতে পারে।

এর আগে বহর সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে দুই দফায় ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এবার এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সেই পরিকল্পনায় নতুন সংযোজন হতে যাচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝