মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ০)
X

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে অবস্থান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরে বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য, জনশক্তি রপ্তানি ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নিয়েও আলোচনা চলছে।

এর মধ্যে জনশক্তি রপ্তানি-সংক্রান্ত একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। দুই পক্ষের সম্মতি পাওয়া গেলে প্রধানমন্ত্রীর সফরের সময় এটি সই হতে পারে।

প্রধানমন্ত্রীর জাপান সফর এমন সময়ে হচ্ছে, যখন ঢাকা ও টোকিওর মধ্যে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও জনশক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। সফরটি তিন থেকে চার দিনের হওয়ার বিষয়ে এর আগে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতির খবরও প্রকাশিত হয়েছিল।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝