মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে ডিসিদের নজরদারির নির্দেশ: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৫:৩৭ পিএম   (ভিজিট : ০)
X

বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক মূল্য বিবেচনায় এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা।জাহেদ উর রহমান বলেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, কৃত্রিম সংকট তৈরি ও অবৈধভাবে মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অনিয়ম ঠেকাতে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় করা হয়েছে এবং জরিমানা জোরদার করা হয়েছে।


এদিকে মূল্যস্ফীতি ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দরিদ্র মানুষের জন্য ভিজিএফের চালের বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে বলে জানান তিনি। এতদিন উপকারভোগীরা ১০ কেজি করে চাল পেলেও এখন থেকে ২০ কেজি করে চাল পাবেন।


তথ্য উপদেষ্টা বলেন, ভিজিএফের বরাদ্দ বাড়ানোর ফলে মূল্যস্ফীতির চাপে থাকা নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী খাদ্যসহায়তার আওতায় আরও বেশি সুবিধা পাবে।


ব্রিফিংয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতির কথাও জানান তিনি। গত ২ অক্টোবর কেন্দ্রটির জ্বালানি এসে পৌঁছেছে বলে উল্লেখ করেন জাহেদ উর রহমান। সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।


আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝