বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও সুনাগরিক হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম   (ভিজিট : ০)
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, ভালো মানুষ হতে হলে তার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে সুনাগরিক হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার্থীদের অটোপাস দিয়ে শিক্ষার মান নষ্ট করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কাউখালী উপজেলার সরকারি কাউখালী কলেজের অডিটোরিয়ামে আয়োজিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষার্থীকে ভালো মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আ দৈ/ এস এন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝