বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, ঘটনার তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, উচ্ছেদ অভিযানে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। ফলে সেখানে সমন্বয়ের অভাব ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারীদের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এসব তালিকা পুলিশের কাছে রয়েছে এবং নিয়মিত হালনাগাদ করা হয়। নতুন করে কোনো তালিকা তৈরির বিষয় নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করছে সরকার। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ডিএনসিসির তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, উচ্ছেদ অভিযানের সময় ডিশ লাইনের কেবল খুলে ফেলার একপর্যায়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারে ছড়িয়ে পড়ে এবং সেখানে বিস্ফোরণ ঘটে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝