বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস র‍্যাঙ্কিংয়ে সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম   (ভিজিট : ০)
X

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত সর্বশেষ বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সেরা ১ হাজার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশের চারটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। 

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা ১ হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সেরা ১ হাজারের পরের ১ হাজার থেকে ১ হাজার ২০০-এর মধ্যে বাংলাদেশের আরও আটটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবারের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ১২টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন অবস্থানে স্থান পেয়েছে।

যেসব সূচকে মূল্যায়ন

টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, শিক্ষা ও গবেষণার বিভিন্ন সূচকের ভিত্তিতে এবারের র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার পরিবেশ ও মান, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, গবেষণার মান, গবেষণাপত্রের উদ্ধৃতি বা সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচক। বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে এবারের র‍্যাঙ্কিংয়ের আওতায় নেওয়া হয়েছে।

শীর্ষে অক্সফোর্ড, দ্বিতীয় এমআইটি

বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। তৃতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), যার অবস্থান ২৫৪তম।

অন্যদিকে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কায়েদ-এ-আজম ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির অবস্থান ৫৫১ থেকে ৬০০-এর মধ্যে। সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের সেরা ১ হাজারে জায়গা পাওয়া দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক অবস্থান ও দৃশ্যমানতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝