সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শেওড়াপাড়া- মিরপুর ১০ পর্যন্ত মেট্রো রেলের পোস্টার অপসারণ হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৬:৪০ পিএম  (ভিজিট : ১৯)
X

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের নির্দেশে ৭২ ঘন্টার মধ্যে শেওড়াপাড়া মেট্রোরেল হতে মিরপুর ১০ মেট্রো রেল পিলারে সকল প্রকার পোস্টার ও লিফলেট সরিয়ে ফেলার নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ছাত্রদল ও যুবদলের স্বেচ্ছাসেবক সদস্যরা এই কার্যক্রম বাস্তবায়ন করেন।
স্বেচ্ছাসেবক  সদস্যরা আজ সকাল ১০ টা হতে মিরপুর-১০ মেট্রোলের পিলারের পোস্টার ও লিফলেট অপসারণ কার্যক্রম শুরু করেন এবং বিকেল নাগাদ শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় এসে অপসারণ কার্যক্রম শেষ হয়। 

এ সময় মেট্রোলের প্রতিটি পিলার ও আশেপাশের এলাকা হতে সকল ধরনের লিফলেট ও পোস্টার অপসারণ করা হয়। এই অপসারণ কার্যক্রম বাস্তবায়নের ফলে মেট্রোলের নিচের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন হয়েছে বলে পথচারীরা  জানান। 

উল্লেখ্য,গতকাল শেওড়াপাড়া মেট্রো রেল এলাকায় সাপ্তাহিক পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন কালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান মেট্রোরেল নিচে পিলারের লিফলেট ও পোস্টার ৭২ ঘন্টার মধ্যে অপসনের নির্দেশ দেন।

আ.দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝