বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে ছুরিকাঘাতের পরও হামলাকারীকে ছাড়লেন না পথচারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ২৪.০৯.২০২৬ ৯:০৫ পিএম  (ভিজিট : ৮)
X

রাজধানীর কাওরান বাজারে ছুরিকাঘাতে আহত হওয়ার পরও হামলাকারীকে ছাড়েননি এক পথচারী। রক্তাক্ত অবস্থাতেই তিনি ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কাওরান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তি ও আটক ব্যক্তির প্রাথমিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীর সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ওই পথচারীকে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি আহত হন। তবে আহত অবস্থাতেই তিনি ওই ব্যক্তিকে ধরে ফেলেন।
পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আটক ব্যক্তিকে মারধর করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আহত পথচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

মোবাইলে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি আরেকজনকে মারধর করছেন। তার শরীর রক্তে ভেজা এবং পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনের জামাও ছেঁড়া ছিল। এ সময় পাশে থাকা আরও দুই-তিনজন ব্যক্তিকে আটক ব্যক্তিকে মারধর করতে দেখা যায়। আটক ব্যক্তির পরনে ছিল জিনসের প্যান্ট ও গেঞ্জি।

ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছিনতাইকারী বলব না। যাকে মারধর করা হয়েছে, সে মাদকসেবী। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কথাকাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এখনো কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

আ.দৈ/এসএন



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝