মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ‘পরিকল্পিত নৈরাজ্যের’ প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫০ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ২:৫২ পিএম  (ভিজিট : ১)
X

হঠাৎ ‘পরিকল্পিতভাবে রাজধানীসহ সারাদেশে নৈরাজ্য’ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নগরীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএবি)।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সকাল ১০টায় এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

‘পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের’ প্রতিবাদে হাটহাজারীতে বিএনপির মিছিল এএবি আয়োজিত মিছিলে সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

এছাড়াও মিছিলে এএবি নেতা নুরুন্নবী শ্যামল, আমিরুল হক টিপু, কেআইএফ সবুর, ইমরান রানা, আমানুল্লাহ আমান, অধ্যাপক জামশেদ, ডা. মান্না, ডা. মিঠু, ডা. তারেক, প্রকৌশলী সারোয়ার মাওলা ও ড. আকিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝