মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা
‘কয়েকটা ককটেল ফোটানো আর বাসে আগুনেই সংকট তৈরি হবে না’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৬ পিএম  আপডেট: ২২.০৯.২০২৬ ২:৪১ পিএম  (ভিজিট : ১)
X

 প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ঢাকা শহরে কয়েকটা ককটেল ফোটানো বা বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সংকট তৈরি করা যাবে না।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘রাজনৈতিক কোনো সংকট আমরা দেখছি না। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার 
পাঁচ বছর দায়িত্বে থাকবেন, এটা মেনে নিয়েই আসলে রাজনীতি করা উচিত।’

বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘বিরোধী দল এখন যারা আছেন, তারা লং মার্চ করছেন। করুন, তারা সরকারকে এক দফাও দিয়ে দিচ্ছেন।’
তিনি বলেন, ‘ককরোচ পার্টি এত বড় আন্দোলন করল, বা এর আগে মোদির বিরুদ্ধে ফারমারদের আন্দোলন হয়েছিল, মানে দিল্লি বন্ধ করে ফেলা হয়েছিল, কিন্তু সরকারের পদত্যাগ চাওয়া হয় নাই। ব্যর্থতা যেখানে, সেখানে চাপ তৈরি করা, সেটাই বেটার হয়।’

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বলছি না, কিন্তু ঢাকা শহরে কিছু কিছু জায়গায় কিছু দুই একটা ককটেল ফুটেছে, বাসে আগুন হয়েছে, এগুলো করে আসলে সংকট তৈরি করা যাবে বলে আমি মনে করি না।’

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝