শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার এসআরবি’র
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ৮:৫৭ পিএম  (ভিজিট : ১)
X

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা, স্থাপনা ও প্রধান সড়কে ঢাকায় নাশকতা ঠেকাতে চেকপোস্ট বসানো হয়েছে। কারণ সম্প্রতি রাজধানীতে ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার ঘটনা বেড়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সদস্যরা ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় সড়কে তল্লাশি ও টহল কার্যক্রম বাড়িয়েছে।

এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড, অপরাধ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে (এসআরবি-৩)। এসআরবি’র পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, নগরীতে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, মাদক, মানব পাচার, অপহরণসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে তারা।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) এসআরবি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের পাশাপাশি রোবাস্ট পেট্রোলিং ও মোটরসাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে।

 বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন) ও প্রধান সড়কগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ছিনতাই ও মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

তবে তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমের কারণে সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।

অপরদিকে অপরাধ দমনে মাঠপর্যায়ের টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এসআরবি-৩-এর এফএস সদস্যরা বিভিন্ন অপরাধী চক্রের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩-এর অভিযান ও নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন এসআরবির এই কর্মকর্তা।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝