বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা, নতুন তারিখ অনিশ্চিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৭:১৩ পিএম   (ভিজিট : ০)
X

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নতুন পরীক্ষার সময়সূচি নির্ভর করতে পারে।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, তা সরকার নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। ফলে নতুন তারিখ ও পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।


আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝