বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬,
২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলামোটর-শাহবাগ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডিএসসিসির
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৬ ৫:৩৪ পিএম  (ভিজিট : ৯)
X

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান।

জনসংযোগ কর্মকর্তা মোঃ রাসেল রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,অভিযানকালে সড়ক ও ফুটপাতের জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ ও ধ্বংসসহ ডেঙ্গু প্রতিরোধে নানা পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়।

পরিদর্শনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধনের পাশাপাশি সার্বিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে—ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। প্রাক-বর্ষা মৌসুমের জরিপে যেসব এলাকা ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেখানে দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাগণ অংশ নেন।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝