বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলের জরুরি সেবা কার্যক্রম পরিদর্শন করেন দুদক চেয়ারম্যেনের নেতৃত্বে পুরো কমিশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ পিএম  আপডেট: ০৫.১১.২০২৬ ৪:৫২ পিএম  (ভিজিট : ১)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানের নেতৃত্বে পুরো কমিশন আজ  বৃহস্পতিবার (৫ নভেম্বর) আকস্মিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করেন।  উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

 তিনি আরো জানান,আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে দুদক চেয়ারম্যানের সাথে ছিলেন দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া,  সচিব মো. সাইদুর রহমান খান, বিশেষ অনুবিভাগ, গোয়েন্দা বিভাগ এবং এনফোর্সমেন্ট ইউনিটের কর্মকর্তারা। দুদকের এই পরিদর্শন টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা প্রত্যক্ষ করতে যান। 

পরিদর্শনকালে তাঁরা জরুরি বিভাগ সংশ্লিষ্ট কয়েকটি বিভাগ পরিদর্শন করেন। সেবাপ্রত্যাশী রোগী এবং তাদের স্বজনদের সাথে কথা বলেন। জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। রোগীদের কাছে হাসপাতালে দালালদের দৌরাত্ম, ডাক্তারদের অনুপস্থিতি, প্রয়োজনীয় ঔষধের সরবরাহ না থাকা, অবহেলা, ভোগান্তির অভিযোগ শোনেন।

 অভিযোগের বিষয়ে কমিশনের  চেয়ারম্যান, কমিশনারগণ, দুদক সচিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান জানান, আগামীতে সারাদেশে  সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনসেবা নিশ্চিতকল্পে দুদকের অভিযান অব্যাহত থাকবে। 

আ. দৈ./একে-



Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝