বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
জরুরি ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগ
ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুদকের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ০)
X

সারাদেশে পরিকল্পিতভাবে অত্যাবশ্যকীয় ও জরুরি ১১৭টি ওষুধের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত মূল্যের লোকজনের কাছে ওইসব ওষুধ বিক্রির সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অভিযান পরিচালনা করেছেন।

আজ বুধবার (১১ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় সেগুনবাগিচা থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এনফোর্সমেন্ট টিমের সদস্যদের এই অভিযান পরিচালনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা মো. তানজীর আহমেদ।

তিনি আরো জানান, সারাদেশে বাজারে অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধ দুষ্প্রাপ্য করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। এরফলে সাধারণ ওষুধের পরিবর্তে অধিক মূল্যের অতিরিক্ত ফর্মুলেশনযুক্ত ওষুধ বিক্রি করা হচ্ছে। ওই সব ওষধ অতিরিক্ত মূল্যে সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টির অভিযোগ রয়েছে।

আজ অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের তালিকা, ওষুধের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভার কার্যবিবরণী এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছেন। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আ.দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝