রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পরিবর্তন না হলে ‘না’ ভোট দেওয়ার সংসদে থাকার দরকার নেই: রুমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পিএম  আপডেট: ১০.০৯.২০২৬ ৯:১৯ পিএম  (ভিজিট : ২৫)
X

হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গঠিত নতুন সংসদে ন্যূনতম পরিবর্তনও না এলে শুধু বিরোধী দলের ভূমিকা পালন করে ‘না’ ভোট দেওয়ার জন্য সংসদে থাকার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় সংসদে ভিন্নমত প্রকাশের ক্ষেত্রে বাধা ও অসহিষ্ণু আচরণের সমালোচনা করেন তিনি।

রুমিন অভিযোগ করেন, আগের দিন বিল নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি হেনস্তার পরিস্থিতির মুখোমুখি হন। তার বক্তব্যের জবাবে যুক্তি দিয়ে কথা বলার পরিবর্তে আশপাশের কয়েকজন সংসদ সদস্য অকথ্য ভাষায় গালাগাল করেছেন বলেও দাবি করেন তিনি। তার মতে, এ ধরনের আচরণ কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।

জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি সংসদে বাকস্বাধীনতার পক্ষে। সরকারি দল, বিরোধী দল কিংবা স্বতন্ত্র—সব সদস্যের বক্তব্যের সময় অন্যদের বাধা না দেওয়ার আহ্বান জানান তিনি।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিল নিয়ে আলোচনায় রুমিন ফারহানা আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ওপর গুরুত্ব দেন। অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মানুষকে হয়রানি, নির্যাতন ও ভয়ভীতির শিকার হতে হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে কোনো বাহিনীর এমন আচরণ যেন না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

রুমিন বলেন, নতুন কোনো আইনশৃঙ্খলা বাহিনী যেন শুধু নাম ও পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। রাষ্ট্রীয় বাহিনীগুলোকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝