রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দারুসসালামে স্ত্রীকে গুলি, স্বামী-ছেলেসহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম   (ভিজিট : ২৯)
X

রাজধানীর দারুসসালাম এলাকায় নিজ বাসায় এক নারীকে গুলি করে আহত করার অভিযোগে তাঁর স্বামী, ছেলে ও ছেলের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। র‍্যাবের দাবি, মাদক সেবনের পর পারিবারিক বিরোধের জেরে ওই নারীকে গুলি করেন তাঁর স্বামী।

রোববার বিকেলে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারীর স্বামী মো. আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নান, তাঁর ছেলে মো. রাকিব এবং রাকিবের বন্ধু মো. হাতিম মিয়া। শনিবার সন্ধ্যায় মসজিদ গলি এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন ওই নারী। প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তিনজনকে শনাক্ত করে অভিযান চালানো হয়। আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিমের বাসা থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান স্ত্রীকে গুলি করার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। তাঁর বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝